Uncategorized
কানপুরে প্রথম টেস্ট : প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩১৮ রান

কানপুরে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে। ৯৭ ওভারে এই রান তুলল ভারতীয় দল।
প্রথম দিনই ৯ উইকেট পড়ে গিয়েছিল বিরাট কোহলির দলের। ২৯০ রানের দলগত রানের সময় ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব।
আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দলকে বড় সংগ্রহ তুলে দেন রবীন্দ্র জাদেজা। তার সুবাদেই ৩১৮ রানের বড় স্কোর গড়ে ভারত। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। উমেশ যাদেব অবশ্য আউট হয়ে যান ৯ রান করে।
এদিন নিউজিল্যান্ডের হয়ে ভারতের একমাত্র উইকেটটি নিয়েছেন ওয়াগনের। এখন ব্যাট করতে নেমেছেন নিউজিল্যান্ড। ৫ ওভারে তাদের সংগ্রহ ২০ রান।



