
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত ৪ টি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থীরা হলেন (১) কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে পাকুন্দিয়া বিএনপির উপজেলা আহবায়ক, ও কিশোরগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন,
(২) কিশোরগঞ্জ-৩, (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ড: ওসমান ফারুক,
(৩) কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, (৪) কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বাকি দুটি আসনের প্রার্থিতা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
তাছাড়া কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল থেকে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন তারা হলেন
(১)ইসলামী আন্দোলন বাংলাদেশের, মুফতি আবুল বাশার রেজওয়ান,
(২) বাংলাদেশ জামায়েত ইসলামী, মাওলানা শফিকুল ইসলাম মড়ল,
(৩) বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা শফিকুল ইসলাম রোহানি,
(৪) জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনি, এ দলগুলি ছাড়াও এ আসনে আরো অন্যান্য দল থেকে অচিরেই প্রার্থিতা ঘোষণা দেওয়ার কথা শোনা যাচ্ছে।




