
মাসুদ পারভেজ,কালিয়াকৈর প্রতিনিধি: স্বামীকে আটক করে রেখেছে,এমন কথা বলিয়া তার স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে যায় স্থানীয় এক প্রভাবশালী ব্যাবসায়ী তোফাজ্জল সিকদার (৩৫)। পরে ঘটনাস্থলে না গিয়ে এক গলির ভেতর দিয়ে যেতে লাগলে স্ত্রী ডাকচিতকার করে। পরে স্থানীয়রা তোফাজ্জলকে আটক করে। পরে জানা যায় ঐ স্ত্রীকে অপহরণ চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তার স্বামী।
এমন ঘটনা ঘটেছে (২৬ জুলাই) শনিবার দুপুর ১২ টার সময় কালিয়াকৈর বাজার এলাকায়।
পরে সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে যায় তোফাজ্জল। তার বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায়। সে ওই এলাকার মৃত গফুর সিকদারের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্ত্রীর স্বামী সাগর হোসেন (২১) কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাগর ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে বলে জানা যায়।
এই বিষয় নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানান,তোফাজ্জল সিকদার জাথালিয়া এলাকার সিঙ্গাপুর বাজারে একটি মুদি দোকান করে।ভুক্তভোগী স্ত্রীর স্বামী সাগর একই এলাকায় ফুসকা,চটপটির দোকান করে। বিভিন্ন সময় সাগর বাকীতে তোফাজ্জল সিকদারের দোকান থেকে মাল ক্রয় করত। এতে ১৫-২০ হাজার টাকা বাকী পড়ে যায়। পরে সাগরকে টাকার জন্য চাপ দিলেও টাকা দিতে পারে না। ফলে সাগরের স্ত্রীকে কু প্রস্তাব দিলে তাতে কোনভাবেই রাজি হয় না। রাজি না হলে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ওই মেয়েটির সাথে জোরপূর্বক কথা বলত।
গত ২৬ জুলাই সাগর বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তোফাজ্জল সিকদার সাগরের স্ত্রীকে ফোন দিয়ে বলে তোমার স্বামীকে কালিয়াকৈর বাজারে আটক করেছে। এ কথা শুনে সাগরের স্ত্রী তোফাজ্জলের মোটরসাইকেল যোগে কালিয়াকৈর যান। সেখানে গিয়ে যখন দেখে তোফাজ্জলের আচরণ ভালো না,তখন সাগরের স্ত্রী ডাকচিতকার করে। তার ডাকচিতকারে লোকজন এগিয়ে আসে। তোফাজ্জলকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।
তোফাজ্জলের পরিবারের সাথে কথা বললে তারা বলেন, ঘটনাটি সম্পূর্ণ একটি সাজানো নাটক। তারা আমাদের মানসম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ঘটনাটি মূলত সঠিক না।
তোফাজ্জলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি। খোঁজ নিয়ে জানা গেছে, তোফাজ্জল পলাতক আছে।
ভুক্তভোগীর পরিবার এর সুষ্ঠু একটি বিচার দাবি জানান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান বলেন,ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।




