তিস্তার ব্যারেজে অবৈধ স্থাপনা বৈরালী হোটেল উচ্ছেদ

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ বিলাশবহুল আলোচিত বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড। এ সময় নির্বাহী ম্যাজিট্রেট ইসফাত উল কবির, নাজিয়া নওরিন, ফরিদ আল সোহান উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে লালমনিরহাট জেলারধীন হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব অবৈধ স্থাপনা।
জানা গেছে, লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন ব্যাপক আলোচিত বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিশ দেয়া হলেও তা সরানো না হলে। আদালতের নির্দেশে তিনজন ম্যাজিস্ট্রেট সহ শতাধিক পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপস্থিতিতে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।




