
গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামও মারা গেছেন। শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। রাত সোয়া একটায় হাসপাতাল থেকে বেরিয়ে এসে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এ তথ্য জানান।
এর আগে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন। রেস্টুরেন্টে গোলাগুলির সময় তারা গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানেই প্রথমে ওসি সালাউদ্দিন এবং পরে এসি রবিউল ইসলাম মারা যান।



