slider

গুরুদাসপুরে আ.লীগের সমর্থক হওয়ায় ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো বিএনপি সমর্থক বাবা

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে ছেলেকে স¤পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থক বাবার বিরুদ্ধে। ভুক্তভোগী উপজেলার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেঝ ছেলে মওদুদ আহম্মেদ। এ ব্যাপারে মওদুদ আহম্মেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন । এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের বরাবর ডাক বিভাগের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের আবেদন জানান। আবেদনপত্রে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আনিছুর রহমান ও সাধারণ স¤পাদক মেয়র শাওনেওয়াজ আলীর লিখিত সুপারিশ রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মওদুদ আহম্মেদ গণমাধ্যমকর্মীদের অভিযোগ করেন জানান, তিনি তার বাবা আনছার আলী দ্বিতীয় স্ত্রী কছেদা বেগমের একমাত্র সন্তান। গত ৬ জুন তার বাবা প্রথম পক্ষের স্ত্রীর এবং ৪ সন্তানের নামে স্থাবর-অস্থাবর প্রায় ৮ বিঘা স¤পত্তি রেজিস্ট্রি করে লিখে দেন। প্রতিবাদ করলে ৪ ভাই ও তাদের ছেলে মেয়েরা মওদুদকে মারধর করেন। তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে বিএনপিপন্থী বাবা ও ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে স¤পত্তি থেকে বঞ্চিত করেছেন।
বাবা আনছার আলী (৮০) অভিযোগ অস্বীকার করে বলেন, মওদুদ প্রতারক ও বাউণ্ডুলে ছেলে। সে আমার দেখাশোনা করে না। উল্টো মারপিটের হুমকি দেয়। তার বর্তমান বাড়ির ছয় শতক জায়গা লিখে দিতে চাইলেও নেয় না। মওদুদ আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে স¤পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগের বিষয়ে আনছার আলী কোনো মন্তব্য করেননি। তবে মওদুদ বলেন, ছয় শতক দূরের কথা তিন শতক জমি চেয়েও আমি পাইনি।
একই গ্রামের আবুল হোসেন ও মিজানুর রহমান জানান,মওদুদকে এলাকাবাসী জাতির জনক শেখ মুজিব ভক্ত পাগল বলে চেনে জানে ।আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী মওদুদের বাবা ও ভাইসহ পুরো পরিবার বিএনপির কট্টর সমর্থক বলে পরিচিত ।ছেলে যেমনই হোক তাকে স¤পত্তি
থেকে বঞ্চিত করা ঠিক হয়নি। মওদুদ তার পিতার স¤পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button