sliderরাজনীতিশিরোনাম

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

পতাকা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আগামীকাল ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার এই ভাষণটি সম্প্রচারিত হবে।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হবে। এছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এবি পার্টির সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন তিনি।
দলের নীতি নির্ধারকদের মতে, চেয়ারম্যানের এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক ‘কল্যাণরাষ্ট্র’ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এবি পার্টি মনে করে, এই ভাষণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button