sliderস্থানিয়

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button