sliderকৃষকশিরোনাম

৮ দফা দাবিতে ইসলামপুরে ভূমিহীন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ভূূমিহীন আন্দোলন, ইসলামপুর, জামালাপুর শাখার উদ্যোগে ৮ দফা দাবিতে ১২ জুন ২০২৫ বিকাল ৫ টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে ‘ভূমিহীন কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মোঃ মুনু শেখের সভাপতিত্বে ও হিরু শেখের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সুমন। বক্তব্য রাখেন নাজমুল হোসেন, জালাল উদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে নিম্নোক্ত ৮ দফা দাবি জানানো হয়-
১. ফসলের ন্যায্য মূল্য প্রদান কর, কৃষি ভর্তুকি সরাসরি কৃষককে দাও।
২. অবিলম্বে ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন করতে হবে।
৩. সকল ভূমিহীন মানুষদের টিসিবি কার্ডের আওতাভুক্ত করতে হবে।
৪. বজ্রপাতে মৃত্যু বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের বরাদ্দ দিতে হবে।
৬. লুটপাট পাচারকারীরেদ সম্পদ উদ্ধার ও বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন কর।
৭. হাট ও ঘাটে ইজারার নামে জমিদারী প্রথা বাতিল কর।
৮. সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button