উপমহাদেশশিরোনাম

৮ কোটি মানুষ ৬ মাস চাল পাবেন বিনামূল্যে: মমতা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারণ করোনাভাইরাসের মোকাবিলায় বারবার রাজ্যবাসীকে সতর্ক করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়েছেন বেশকিছু পদক্ষেপ। প্রতিনিয়ত মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তিনি।
এতদিনে ২ টাকা দরে যাঁরা চাল পেতেন, তাঁদের এবার থেকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এটা শুধু দরিদ্রদের জন্য নয়। প্রায় আট কোটি মানুষ এই দরে চাল নিতে পারবেন আগামী ৬ মাস।
একই সঙ্গে বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করেছেন তিনি। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লক্ষ মানুষের যে কেউ ২ টাকা করে চাল বিনামূল্যে পাবেন আগামী ৬ মাস পর্যন্ত।
মমতা জানান, করোনায় সাহায্যের জন্য স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে। করোনাভাইরাসের কবল থেকে বঙ্গবাসীদের বাঁচাতে তিনি চিকিৎসার দিকেও ঝুঁকেছেন। মানুষকে সাহস দিচ্ছেন। নিমপাতা-তুলসীপাতা খাওয়ার দাওয়াই দিচ্ছেন। কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রাণঘাতী করোনা থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্যমন্ত্রী? গত শনিবার এক সাংবাদিক সম্মলনে তিনি বলেন, ” এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত পরিষ্কার করুন। আমি যেমন নিজে তিনবার দিনে সাবান দিয়ে হাত ধুচ্ছি। দু’বার হাত স্যানিটাইজ করছি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কারণ আমায় তো মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, যেটা উচিত নয়। কিন্তু আমি ঘরে ঢুকে গেলে কাজটা কে করবে! আমাকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। আমি করব। কারণ মানুষ বাঁচলে আমার লাভ। আমার নিজের বাঁচার জন্য একটুও ইন্টারেস্ট নেই। মানুষ কি খাবে, তা নিয়েও দিদি উতলা। তার কথায়, কাঁচা খাবার খাবেন না এখন। ভাল করে সেদ্ধ করে খান। আমার অনেক ভাই-বোনেরা ডায়েটিং করেন। তাঁদের জন্য বলছি শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিন। যেসব খাবারে প্রোটিন, ভিটামিন আছে খান। প্রোটিন খেলে কার্বোহাইড্রেটও খেতে হবে।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সাতজনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে৷ তাঁদের মধ্যে প্রথম তিনজনই বিদেশ থেকে ফিরেছিলেন। অবিলম্বে এ রাজ্যের বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন করেছেনতিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button