slider

৭৫ বছর পূর্তি উৎসবে প্রাণের মেলা

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বয়স এখন ৭৫ বছর। দীর্ঘ এই সময়ে হাজারো শিক্ষার্থী পড়াশোনা শেষ করে ছড়িয়ে পড়েছেন দেশ বিদেশের নানা আলোকময় কর্মজীবনে। জীবনের স্বপ্ন বোণার আঁতুড়ঘর যে বিদ্যালয়, সেখানেই পুরোনো শিক্ষার্থীদের একত্র করতে আয়োজন করা হয় পুনর্মিলনীর।

গতকাল শুক্রবার এ উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক প্রভাষক কৃষ্ণ সরকার। সদস্য সচিব শেখ ফরিদ ও রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। দুই হাজার প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ পরিণত হয় মিলন উৎসবে।

এসময় স্কুল জীবনের স্মৃতিচারনমূলক বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব শেখ ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বড়টিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ফরিদ হোসেন বাবর, রাকিবুল ইসলাম, আব্দুল গনি, কৃষ্ণ আচার্য, লাভলু মোল্লা, নুরুল ইসলাম, হালিম মোল্লা, শারমীন সুলতানা প্রমুখ।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিমা আহমেদ বলেন, এখানে এসে মনে হচ্ছে না আমাদের বয়স এখনো বেড়েছে। ছাত্রজীবনের সেই পুরোনো দিনগুলো যেন নতুন করে ফিরে পেয়েছি।’

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পীরা নাচ, গান পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button