অর্থনৈতিক সংবাদশিরোনাম

৫ লাখ কৃষক পাবে কৃষি প্রণোদনা : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার পাশাপাশি কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে। এই প্রনোদনার আওতায় ৫ লাখ ৪১ হাজার ২০১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকার বীজ ও রাসায়নিক সার দেয়া হবে।
রবিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, কৃষি মন্ত্রণালয় বন্যায় ক্ষতিগ্রস্থ জেলাসমূহের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নেয়ার পাশাপাশি কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন মুগ, খেসারী, মাসকলাই, ফেলন ও বিটি বেগুন এর ক্রমবর্ধমান উৎপাদন ধরে রেখে কৃষির উন্নয়নে এ কৃষি প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি বলেন, ২০১৭-১৮ মৌসুমে খরিপ-২ এর ফসল মাসকলাই, রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারী, বিটি বেগুন ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ বছরে ৬৪ জেলায় কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ১০ ধরনের ফসলের জন্য বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এসব বীজ ও সার দেওয়া হবে। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এসব বীজ ও সার দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button