শিরোনাম

৫ বছরেও আলোর মুখ দেখেনি মুঠোফোনে জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোরায় পৌঁছে দিতে মুঠোফোনে জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করে ২০০৯ সনে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১১ সালে এ কার্যক্রম চালু হলেও এখন পর্যন্ত কোন সাফল্যের মুখ দেখেনি। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব অবহেলা গাফেলতির কারনে এ সেবা সম্পর্কে মানুষের নূন্যতম ধারনা নেই। ফলে কালেভদ্রে দু’একজনে ফোন করলেও অধিকাংশ সময় মোবাইলটি বন্ধ থাকে। জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে মুঠোফোনের ০১৭৩০৩২৪৫০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়। মোবাইল নম্বরটি বন্ধ থাকায় সরকারের কাংঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগন।
ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত না হয়েও মুঠোফোনের সাহায্যে এলাকার সাধারণ মানুষ জরুরী মুহুর্তে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এ জন্য মুঠোফোনের নম্বর জনস্বার্থে স্বাস্থ্য কমেপ্লক্সের সামনে ও জনগরুত্বপূর্ণ স্থানে টানিয়ে প্রচার করতে সরকারীভাবে নির্দেশনা রয়েছে। নিয়ম অনুযায়ী কর্তব্যরত চিকিৎসক চব্বিশ ঘন্টা মুঠোফোনে রোগীদের স্বাস্থ্য সেবা সংক্রান্ত পরামর্শ দিবেন। প্রতিদিন কতজন রোগীকে পরামর্শ দেয়া হলো, রোগীরা কি ধরনের পরামর্শ চেয়েছে সেসব তথ্য হাসপাতালের একটি রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করে রাখার নিয়ম রয়েছে। কিন্তু ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত কতজন রোগী মুঠোফোনে স্বাস্থ্য সেবা নিয়েছে এর সঠিক তথ্য কর্তৃপক্ষের কাছে নেই। বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে আলাপ করে জানান গেছে, মুঠোফোনে সরকারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের বিষয়ে তারা কিছু জানে না।
ঘিওর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. পৃথ্বিশ কুমার দত্ত জানান, মুঠোফোনে স্বাস্থ্য সেবার জন্য মাঝে মাঝে দু’একজন রোগী ফোন করেন। ব্যাপক প্রচার প্রচারনা না থাকার দরুন অনেই এ বিষয়ে জানে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button