slider

৫১ বছরে প্রথম প্রশাসনের উদ্যোগে লালপুরে হানাদার মুক্ত দিবস পালন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিজয় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পরে এই প্রথম স্থানীয় প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে বলে জানা গেছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বয়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধো কে,এম শাহাদাত ঈমাম রঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর ড্রিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button