উপমহাদেশশিক্ষা

৫০-এর কম বয়সী পুরুষ শিক্ষক মেয়েদের পড়াতে পারবেন না

শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা জিন্স প্যান্ট পরবে না, এমনকি ৫০ বছরের কম বয়সী কোনো পুরুষ শিক্ষক মেয়েদের পড়াতে পারবেন না। এমনই নির্দেশ ভারতের হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার। নারী শিক্ষার বিকাশ ও মেয়েদের নিরাপদ পরিবেশের জন্যই তার উদ্যোগ।
হরিয়ানা সরকার সূত্রে খবর- সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে শিক্ষক নিয়োগে মন্ত্রীর নির্দেশই মানা হবে।
শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার এই মন্তব্যের কড়া নিন্দা করেছে বিরোধীরা। তবে, সরকার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার পাশেই।
হরিয়ানার প্রাক্তন মন্ত্রী ক্যাপ্টেন অজয় সিং যাদব জানিয়েছেন, ‘রাম বিলাস শর্মা যে নিয়ম চালু করার কথা ভাবছেন, সেটা ভালো। ৫০ বছরের ওপর যে শিক্ষকদের বয়স তাঁরা অভিজ্ঞতার দিকে এগিয়ে। এতে ছাত্রীদের ভালোই হবে।’
সূত্র: জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button