Uncategorized
৫০টি বোয়িং বিমান কিনবে মালয়েশিয়া এয়ারলাইন্স

নানা সমস্যার মধ্যে থাকা মালয়েশিয়া এয়ারলাইন্স সাড়ে পাঁচশো কোটি ডলার ব্যয়ে ৫০টি বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করেছে বুধবার। এদিকে তারা ২০১৪ সালের দু’টি ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স জানায়, তারা ৫০ টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে। ২০১৯ সালে এসব বিমান পাওয়া শুরু হবে।
নতুন সিইও পিটার বেলিউ জানান, এসব বিমান ক্রয় এয়ারলাইন্সের দূরাবস্থা কাটিয়ে উঠার ক্ষেত্রে সহায়ক হবে। এসব বিমান খুবই সাশ্রয়ী হিসেবে পরিচিত।




