জাতীয়শিরোনাম

৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো মিয়ানমার

টেকনাফের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফনদী এলাকা থেকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি।
অপহৃত জেলেরা হলেন- আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা।
বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক।
ট্রলারের মালিক আমান উল্লাহ জানান, মঙ্গলবার সকালে শাহ পরীর দ্বীপের চার জন মাঝি মাল্লা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে চড়ে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।
এ প্রসঙ্গে টেকনাফ শাহ পরীর দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক জানান, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button