জাতীয়শিরোনাম

৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে পারে সরকারি অফিস-আদালত

আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়ে পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না।
সোমবার (১৩ মার্চ) বিকেলে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন মন্ত্রিপরিষদ সচিব।
সরকারের সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না। অর্থাৎ মানুষের কাজ থাকবে না। সরকারের পক্ষ থেকে বাসা না বের হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।
এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব আজ একটা সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে। তবে এ বিষয় বিস্তারিত তিনি বলতে চাননি।
প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ২৭ জনের মধ্যে মাদারীপুরের শিবচরে রয়েছেন ৯ জন। আবার আক্রান্ত সাতজনই একটি পরিবার থেকে এসেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button