খেলা

৪৯৬ রানে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

তিন উইকেটে ৪৯৬ রান করার পর ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে চা বিরতির পর বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ফাফ ডু প্লেসিসের দল।
এরপর মাঠে নামেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে রাবাদার বলে ব্যক্তিগত ৭ রানের মাথায় আউট হয়ে যান ইমরুল কায়েস। তারপর মাঠে নেমেছেন মুমিনুল হক। এরপর ব্যক্তিগত ২৫ রানে আউট হন লিটন দাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ৩৬ রান। দুটি উইকেটই নিয়েছেন রাবাদা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button