Uncategorized

৪‘শত দু:স্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিকে যেমন সাধারন মানুষের অসুখ বিসুখ নিয়ে হরদম ছুটো ছুটি করতে হয় তারউপর করোনা ভাইরাসের প্রার্দুভাবে নেই বসে থাকার এক মুহুর্ত সময়। এরপরও কর্মহীন মানুষের দুর্দশা দেখে ওই সব স্বাস্থ্য কর্মীরা তাদের নিজেদের বেতনের টাকায় ৪‘শত পরিবারকে তুলে দিলো খাদ্য সহায়তা ও ঔষধ।
গরীবের ডাক্তার হিসেবে খ্যাত মানিকগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. লুৎফর রহমানের অনুপ্রেরনা তার বিভাগের ৯২ জন সহকর্মীদের বেতনের টাকায় ৪‘শত কর্মহীন পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তার ও ঔষধ।
আজ (শনিবার) দুপুরে বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বাস্থ্য কার্যালয় প্রাঙ্গন থেকে সামাজিক দুরত্ব রক্ষা করে প্রথমে এক শতাধিক ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও ঔষুধ তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান। পরে টিম করে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তালিকা অনুযায়ী অন্যদের বাড়িতে বাড়িতে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিজন পেলেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও সাধারণ রোগের কিছু ঔষুধ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, করোনার কারণে কর্মহীন মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। কর্মহীন এসব মানুষের কথা ভেবে তিনি তাঁর কার্যালয়ের সকল বিভিন্ন পযায়ের সহকর্মীরা ওই ডাক্তারের আহবানে সাড়া দিয়ে বেতন থেকে ২ লাখ টাকা দিয়ে এই খাদ্যসামগ্রী ক্রয় করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও
একটি পৌরসভার ব্যক্তিদের এই খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, এরআগে বেতনের টাকায় নিজ গ্রামের অর্ধ শত পরিবারকে খাদ্য সহায়তা এবং ঔষুধ দিয়েছিলেন গরীবের ডাক্তার খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button