বিবিধশিরোনাম

৩ বছরের শিশুকে উড়িয়ে নিয়ে গেল ঘুড়ি (ভিডিও)!

তাইওয়ানের সমুদ্রের কোলঘেঁষা শহর নানলিয়াওতে বসেছিল ঘুড়ি-উৎসব। সেই উৎসবে শামিল হওয়া এক শিশু ফিরে এসেছে মৃত্যুর হাত থেকে। বিশালাকৃতির এক ঘুড়ি আচমকা তাকে কয়েক মিটার উড়িয়ে নেয়!
ভয়ংকর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, লম্বা লেজের কমলা রংয়ের একটি ঘুড়িতে বেঁধে উপরে উঠে যাচ্ছে মেয়েটি।
আকস্মিক এই ঘটনায় প্রাপ্তবয়স্করা ঘুড়িটি মাটিতে নামানোর প্রাণপণ চেষ্টা করে সফল হন। মাটিতে পড়তে পড়তে তারা মেয়েটিকে ধরেও ফেলেন।
তাইওয়ানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মেয়েটি ভয় পেলেও শারীরিক কোনো ক্ষতি হয়নি। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button