উপমহাদেশশিরোনাম

৩৮ বছরেও মেলেনি বিদ্যুৎ, দুই মন্ত্রীর সামনে কৃষকের আত্মহত্যার চেষ্টা

দীর্ঘ ৩৮ বছর ধরে বিদ্যুৎ সংযোগ পাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন এক কৃষক। কিন্তু সব রকমের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা চালান ওই কৃষক।
শনিবার (১৫ জুন) ভারতের মহারাষ্ট্রের বুলদানা জেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ঈশ্বর সুপ্রাও খারাটে (৩৯) নামের ওই ব্যক্তি ভাদোড়া গ্রামের বাসিন্দা। শনিবার মালকাপুর তালুকে অনুষ্ঠিত একটি কৃষি বিষয়ক প্রদর্শনীতে আসেন তিনি। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রনজিৎ পাতিল ও জেলা তত্ত্বাবধায়ক মন্ত্রী মদন জেরাবার উপস্থিত ছিলেন।
প্রদর্শনী উদ্বোধনের পরপরই হঠাৎ চিৎকার শুরু করেন ওই কৃষক। তিনি বলতে থাকেন, ৩৮ বছর ধরে চেষ্টা করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না তার পরিবার। এরপর, সবার সামনেই বিষপান করেন ঈশ্বর সুপ্রাও।
ওই কৃষককে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির রাজ্য কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button