উপমহাদেশশিরোনাম

৩৭০ ধারা বাতিল ট্রেলার, সিনেমা এখনো বাকি : মোদি

ভারত অধিকৃত জম্মু- কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের কৃষক এবং ছোট ব্যবসায়ীদের পেনশন প্রকল্প উদ্বোধন শেষে রাজ্যটির রাজধানী রাঁচীর জগন্নাথপুর ময়দানের জনসভায় বক্তৃতা কালে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ট্রেলার হিসেবে বণর্না নরেন্দ্র মোদি বলেন, ‘গোটা সিনেমাটা এখনো বাকি রয়েছে!’ এমন খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার।
ওই জনসভায় তিনি আরো বলেন, ‘তার দ্বিতীয় সরকার দুর্নীতি ও সন্ত্রাসবাদকে দেশ থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর।’
সিবিআইয়ের হাতে গ্রেপ্তার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম উল্লেখ না করে মোদি বলেন, ‘কেউ কেউ নিজেকে আইন ও আদালতের ঊর্ধ্বে ভাবতেন। এখন জামিন চেয়ে তারা কোর্টে দৌড়চ্ছেন।’
প্রসঙ্গত, এ বছর ৫ আগস্ট দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। এর আগে থেকে সেখানে ১৪৪ ধরা জারি করে মোদি সরকার এবং একই সাথে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বন্দি করা হয়। দীর্ঘ ১৪৪ ধারা বজায় থাকার কারণে কাশ্মীরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমনকি সেখানকার সাধারণ জনগণকে নির্যাতন করার অভিযোগও উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button