৩৫০জন প্রতিযোগী নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শুক্রবার রাতে তিতাসের জিয়ার কান্দিতেমানব কল্যান সংস্থার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলার বিভিন্ন মাদরাসার প্রায় ৩৫০ জন প্রতিযোগী তিনটি বিভাগে অংশ গহণ করে। ৯,১০ ও ১১ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী ৩০, ১০ ও ৫ পারায় কোরআনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য় ও ৩য় সহ বিভিন্ন প্রতিযোগিদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। জিয়ার কান্দি যুব সমাজের সহযোগিতায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রবাসী মোঃ নাজমুল হোসেন। সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। ভিডিও কলে নাজমুল হোসেন আগামী অনুষ্ঠানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অতিথি বৃন্দের মাঝে শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একজন হাফেজা প্রতিযোগী এবং একজন আন্তর্জাতিক ক্বারির কোরআন তিলাওয়াত শুনে ধর্মপ্রাণ শ্রোতারা মুগ্ধ হন।৩০ পারায়- প্রথম মো. শাহেদুল ইসলাম, তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দ্বিতীয় মো. আবু সাঈদ, মারকাযুল হিদায়াহ হিফজ মাদ্রাসা, তৃতীয়ঃ মো. জাহিদুল ইসলাম, লাকসাম দারুস সুন্নাত তাহসিনুল মাদ্রাসা, চতুর্থ মাছুম বিল্লাহ, লাকসাম দারুস সুন্নাত তাহসিনুল মাদ্রাসা, পঞ্চমঃ মো. যোবাযয়ের ভূইয়া, আহসানুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
১০ পারায়- প্রথম মো. মহসিন, তালিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, দ্বিতীয় মো. মইনুল ইসলাম, তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তৃতীয়- তানজীম হোসেন সায়েম, আন্তর্জাতিক তাহফীজুল কোরআন মাদ্রাসা, চতুর্থঃ মো. কাদের, কাবিলা বাজার হাফেজ মাদ্রাসা। পঞ্চম- মো. সালাউদ্দিন, তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা।৫ পারায়- প্রথম তালহা বিন ইকবাল, তাহযীবুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসা, দ্বিতীয় মো. আবদুল্লাহ, তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসাতৃতীয়ঃ মো. মোতাকাবির, আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসা চতুর্থঃ মো. কামরান,পঞ্চমঃ মো. তাহসিন আলম, তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মানব কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ এ প্রধান বিচারক হিসাবে ছিলেন হাফেজ ক্বারী মাওলানা সাইফ্লুাহ সহ মোট ১২ জন। ৩০ পারায় মোট ২০ জনকে পুরষ্কারিত করা হয়েছে। ১ম পুরষ্কার ৩০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র, তুর্কি থেকে আগত কোরআন শরীফ ও গ্লাস। ২য় পুরষ্কার ২০ হাজার টাকা, ৩য় পুরষ্কার ১৫ হাজার টাকা সহ, ৪র্থ পুরষ্কার ৫ হাজার, ৫ম পুরষ্কার ৪ হাজার টাকাসহ বাকি ১৫ জনকে সবাইকে ১ হাজার টাকাসহ উপরোক্ত গিফট প্রদান করা হয়।১০ পারায় মোট ২০ জনকে পুরষ্কিত করা হয়েছে। ১ম পুরষ্কার ২০ হাজার টাকা নগদ অর্থসহ ক্রেস্ট, সনদপত্র, তুর্কি থেকে আগত কোরআন শরীফ, গ্লাস প্রদান করা হয়েছে। ২য় পুরষ্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরষ্কার ১০ টাকা, ৪র্থ পুরষ্কার ৫হাজার টাকা, ৫ম পুরষ্কার ৩ হাজার টাকাসহ ১৫ জনকে ১ হাজার টাকাসহ সবাইকে উপরোক্ত গিফট প্রদান করা হয়।৫ পারায় মোট ১৮ জনকে পুরষ্কিত করা হয়েছে। ১ম পুরষ্কার ১৫ হাজার টাকা নগদ অর্থসহ ক্রেস্ট, সনদপত্র, তুর্কি থেকে আগত কোরআন শরীফ, গ্লাস প্রদান করা হয়, ২য় পুরষ্কার ১০ হাজার টাকা, ৩য় পুরষ্কার ৫ হাজার টাকা, ৪র্থ পুরষ্কার ৩ হাজার, ৫ম পুরষ্কার ২ হাজার টাকা বাকি ১৩ জনকে ১ হাজার টাকাসহ উপরোক্ত গিফট এবং ৫,১০,৩০ পারায় ১ম স্থান অর্জনকারী হাফেজদের ওস্তাদগনদেরকেও উপহার সামগ্রী প্রদান করা হয়।সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক, ইসলামী বইসহ আরো উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।যারা অনুষ্ঠানের সেচ্ছাসেবীদের সবাইকে উপহারসামগ্রী প্রদান করা হয়।



