sliderস্থানিয়

৩১ দফা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা–এস.এ জিন্নাহ কবির

কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি:(দৌলতপুর-ঘিওর-শিবালয়) মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের এবং সম্ভাবনার। বিএনপির ৩১ দফা শুধু পরিবর্তনের কথা বলে না,এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা।

বুধবার (২২ অক্টোবর) দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়নপুর নতুন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এস.এ জিন্নাহ কবির বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে জনগণ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটিই বিএনপির লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে। শিক্ষিত যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। কৃষকরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে উৎপাদিত ফসল সরকারকে বিক্রি করতে পারবে।’

শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়নপুর বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম সহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button