স্পটলাইট
২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা দামের হীরা

২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকায় নিলামে উঠল বিশ্বের সবচেয়ে বড় হীরা। সুইজারল্যান্ডের জেনেভাতে ক্রিস্টি অটাম জুয়েল অকেশনে এই হীরার নিলাম হয়। এই হীরাকে আর্ট অব গ্রিসোগোনো বলা হয়। ক্রিস্টি অটাম জুয়েল অকশনে এর নিলাম হয়।
ক্রিস্টি ইন্টারন্যাশনাল জুয়েলস ডিভিশনের প্রধান রাহুল কাডাকিয়া জানান, ডি কালার-এর এই হীরার রেকর্ড মূল্য ২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ওঠে। হীরার মধ্যে সবচয়ে উচ্চমানের বলে মনে করা হয় এই ডি গ্রেডেকর হীরাকে। এটি খুবই কম পাওয়া যায়।
২০১৬ সালে আঙ্গোলায় ৪০৪ ক্যারেটের রাফ রক থেকে এই হীরাকে তৈরি করা হয়েছিল।




