sliderশিরোনামশ্রমিক

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধ কর

গার্মেন্টসহ সর্বস্তরের শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন – বোনাসসহ সকল প্রকার বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের শীর্ষ নেতা ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সংগ্রামী সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি অ্যাড মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার লিমা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা তসলিমা আক্তার বিউটি, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সংগঠক বিপ্লব ভট্টাচার্য প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাতীয় সোয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এএম ফায়েজ হোসেন।

সমাবেশে বক্তারা- পুরো মাস কাজ করিয়ে অর্ধেক বেতন দেয়ার সরকার ও বিজিএমইএ’র ঘোষণা প্রত্যাখ্যান করে বলেন, এই ঘোষণার ফলে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা দেখা দিলে তার দায়ভার বিজিএমইএ এবং সরকাকেই নিতে হবে। বক্তারা ঈদের ৩ দিন আগেই শ্রমিকদের ছুটি দেয়ার আহবান জানিয়ে বলেন- ঈদের আগের দিন ছুটি দিলে অধিকাংশ শ্রমিককে বাড়ির পথে রাস্তায় ঈদ করতে হয় এবং প্রকৃত ভাড়ার দ্বিগুণ তিনগুণ গাড়ী ভাড়া দিয়েও তারা স্বজনদের সাথে ঈদ করতে পারেন না।
তাই ২৫ রমজানের মধ্যে এপ্রিল মাসের পুরো বেতন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস ও সকল প্রকার বকেয়া পাওনা পরিশোধ করে, শ্রমিকদের ঈদ কেনা কাটা এবং বাড়ী ফেরার ব্যাবস্থা করার আহবান জানান বক্তারা।
অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার এবং বিজিএমইএকেই সকল দায়ভার বহন করতে হবে বলে উল্লেখ করেন তারা।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button