জাতীয়শিরোনাম

২৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২৫ ঘণ্টা পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সকাল থেকেই এই নৌ-রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট জানায়, পর্যাপ্ত ফেরি না থাকায় বৈরি আবহাওয়ার কারণে আটকে পড়া গাড়ি পারাপারে বেগ পেতে হচ্ছে। ঘাটে এখন ১২টি ফেরি চলছে। পাঁচটি ফেরি মেরামতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button