sliderশিরোনামসুস্থ থাকুন
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, কমেছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। একই সময়ে কমেছে শনাক্তের হার। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩ জনে।
এ সময়ে ১০১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জনে।




