শিরোনাম

১৯ ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেয়নি পুলিশ

মেডিকেল প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোমবার ১৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়নি বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা সবাই বাগেরহাটের জেলার রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাগজপত্র ও ভারতের কোনো মেডিকেল প্রতিবেদন না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।
তবে ভারত থেকে কোনো সরকারি চিকিৎসকের মেডিকেল প্রতিবেদন ও বিডা’র কাগজপত্র নিয়ে আসলে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও জানান তিনি।
বিশ্বের প্রতিটি দেশ তাদের নিজ দেশ সুরক্ষার জন্য বিদেশিদের প্রবেশে ব্যাপারে সতর্ক রয়েছে জানিয়ে ওসি বলেন, ইতোমধ্যে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ভারত থেকে আসা ১৯ যাত্রীর প্রতিনিধি রামেশ পাল জানান, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ জারি হওয়ায় এবং তাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি।
মঙ্গলবার করোনাভাইরাস বা ‘কোভিড-১৯’ মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৬৪ জনে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, এ পর্যন্ত সারা বিশ্বে ১ লাখ ৮২ হাজার ৫৫০ জন এই রোগে আক্রান্ত হয়েছে।
বাংলাদেশ এ পর্যন্ত ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সোমবার দুই শিশুসহ তিনজন নতুন রোগীর পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। তবে প্রথম তিনজন করোনভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। ইউএনবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button