খেলা

১৯ দিন পরই মাঠে নামছেন সাকিব

অনেকদিন তো হয়ে গেল। প্রিয় ব্যাট-বলের ছোঁয়া পাননা সাকিব আল হাসান। মাঝে ফুটবলও খেলেছেন। কিন্তু নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা থাকায় ২২ গজে নামা হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান! আবারও মাঠে নামছেন সাকিব। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, একটি চ্যারিটি ম্যাচ খেলতে নামবেন তিনি।
অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে ২৮ মার্চ মেলবোর্নে একটি চ্যারিটি ম্যাচ হবে। যেখানে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি। আর মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব। ইতিমধ্যে এর টিকিটও বিক্রি শুরু হয়েছে।
এবিএএসইর ফেসবুক পেজ থেকে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’
প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় গত বছরের অক্টোবরে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতিয়েছেন তিনি।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।
ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button