
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে নদীর উত্তর পাড় এলাকায়, নির্বাচনী প্রচার প্রচারণায় ও উঠান বৈঠকের আয়োজন করেন, ফ্রান্স প্রবাসি সাবেক ছাত্রনেতা রনি আহাম্মেদ, নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদের সাবেক সভাপতি ও বর্তমান মানিকগঞ্জ জেলা যুবদল বিপ্লবী যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ ।
মাসুদ পারভেজ তার বক্তব্যে বলেন, আফরোজ খান রিতা আপা, দীর্ঘ ১৭ বছর মানিকগঞ্জ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের মাতৃ ছায়ায় আগলে রেখেছেন, এখন সময় এসেছে মায়ের ঋণ পরিষদ করার, মাসুদ পারভেজ সকল জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট প্রাথনা করেন এবং বিগত দিনে নেতাকর্মী আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি মাসুদ পারভেজ তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই ।
উঠান বৈঠকে সাটুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মাসুদ পারভেজর সাথে মানিকগঞ্জ জেলার এক ঝাঁক যুবদল নেতা সফর সঙ্গী উপস্থিত ছিলেন, আরও উপস্হিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাকির আহাম্মেদ জুয়েল,যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল তালুকদার জুয়েল, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান আরিফ, যুগ্ম আহবায়ক এডভোকেট বাদল, যুগ্ম আহবায়ক সোহেল রানা, হরগজ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনসহ হরগজ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ।
হরগজ বাসীদের একটাই স্লোগান ছিলো, বারবার আমাদের আত্নীয়র দোহাই দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদের কোন উন্নয়ন করে নাই বিগত স্বৈরাচারী শাসকের এমপি জাহিদ মালেক স্বপন ।
উপস্থিত সকল নেতা কর্মী ও সাধারণ জনগনের একটাই স্লোগান ছিল,ভোট দেবো ধানের শীষে দেশ গড়বো মিলে মিশে ।



