জাতীয়শিরোনাম

১৭ দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ দিনের সরকারি সফরে আজ শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট লন্ডনের উদ্দেশে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
ফ্লাইটটির স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপে থাকা বাংলাদেশের দূতদের এক সম্মেলনে যোগ দেবেন।’
বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী ৪ আগস্ট লন্ডন ত্যাগ করবেন এবং ৫ আগস্ট সকালে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button