দূর্ঘটনাশিরোনাম

১৪ ঘন্টা পরেও উদ্ধার হয়নি ট্যাক্সিক্যাবটি

ঘটনার ১৪ ঘণ্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি সাভারের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া ট্যাক্সিক্যাবটির। ট্যাক্সিক্যাবটি উদ্ধারে রোববার (২১ জুলাই) গভীর রাতে শুরু হওয়া ফায়ার সার্ভিসের অভিযান এখনও অব্যাহত আছে।
সকালে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মিরা জানান, নদীতে প্রবল স্রোতের কারণে তাদের উদ্ধার অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। অভিযানের শুরুতে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল অংশ নিলেও পরবর্তীতে ডুবুরি দলের আরও দুই সদস্য এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে নদীতে প্রবল স্রোতের কারণে নদীতে ডুব দিয়ে তল্লাশি চালানাও কষ্টসাধ্য হয়ে পরছে ডুবুরিদের জন্য।
এর আগে রোববার রাতে সাভার থেকে ঢাকাগামী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি যাত্রীবাহী ট্যাক্সিক্যাব ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছে পৌঁছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশ দিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনায় কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button