১৪৪ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল। শুক্রবার (২৩ জুন) বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সাংসদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার নারী বান্ধব ও শিক্ষা বান্ধব সরকার। তাই মেয়েদের বাল্যবিবাহ না দিয়ে তাদের শিক্ষিত করে দেশের সম্পদ বানান। মেয়েরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে সহযোগিতার হাত বারিয়ে দেবে। আমাদের প্রধানমন্ত্রী নারী বলেই আজ দেশের বিভিন্ন জায়গায় নারীরা অবদান রাখছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সিঙ্গাইর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।




