
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন, জনকন্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় হিন্দু মহোজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক। অ্যাডভোকেট গোবিন্দ্র প্রামাণিক জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন’ মর্মে কলাম প্রকাশ করায় এ নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আফসানা বেগম রেজিস্ট্রি ডাক যোগে এ নোটিশ পাঠান। নোটিশে‘ মুনতাসীর মামুনকে বুদ্ধিবৃত্তিক জালিয়াতিকারী ও জনকন্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে জালিয়াতির সহযোগী উল্লেখ করে বলা হয়,তারা ইচ্ছাকৃত ভাবে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিককে ক্ষতির সন্মুখীন করেছেন। এতেসামাজিক,মানুষিক ও সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় নোটিশ পাওয়ার পর থেকে ৭ দিনের মধ্যে তিন বিবাদীকে ৪ কোটি টাকা হারে মোট ১২ কোটি টাকা গোবিন্দ্র চন্দ্রকে পরিশোধ করতে বলা হয়েছে।অন্যথায় ৩ বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি আইনের আশ্রয় গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়,এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ২৭ জুনের মধ্যে বিবাদীদের ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান অ্যাডভোকেট আফসানা বেগম। প্রসঙ্গত,গত ২০ জুন দৈনিক জনকন্ঠ পত্রিকায় ‘সংখ্যালঘুদের উদ্বেগ ও একরৈখিক চিন্তাভাবনা’ শীর্ষক মুনতাসীর মামুনের একটি কলাম প্রকাশিত হয়।কলামের এক অংশে মুনতাসীর মামুন বলেন, এই গোবিন্দ প্রামাণিক কে? তিনি ছিলেন জামায়াতে ইসলামের ধর্মবিষয়ক সম্পাদক।



