জাতীয়শিরোনাম

১১ কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের ১৪১ সদস্য করোনা আক্রান্ত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের ১১ কর্মকর্তাসহ ১৪১ সদস্যের কভিড-১৯ পজেটিভ। মঙ্গলবার সংস্থাটির গণমাধ্যম শাখার কর্মকর্তা শাহাজাহান সিকদার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে দুই কর্মকর্তাসহ ৫৪ জন সুস্থ হয়েছেন। ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে, ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ৫৪ জন চিকিৎসা শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন।
করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৯ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ও ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের।
এ ছাড়া ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ৫ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ৫ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল (নারায়ণগঞ্জ)-সহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একজন সৈয়দপুর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button