১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালে ৮-১০জন রোগীর মত টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসার জন্য কাউন্টার থেকে একটি ১০ টাকার টিকিট সংগ্রহ করেন। তারপর সাধারণ রোগীদের ন্যায় ডাক্তারের কাছে চিকিৎসা নেন।
একই সাথে প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানা।
উল্লেখ্য, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগীর মতোই টিকিট কেটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হাসপাতালের কাউন্টারে গিয়ে নাম নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।




