আন্তর্জাতিক সংবাদশিরোনাম

১০০ দিনে ৫০ হাজার ভেন্টিলেটর বানাবে ফোর্ড

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা-সেবায় হাসপাতালগুলোর চাপ কমাতে ১০০ দিনে ৫০ হাজার সাধারণ ভেন্টিলেটর বানানোর ঘোষণা দিয়েছে নামকরা মার্কিন গাড়ি কোম্পানি ফোর্ড। এগুলো বানানো শেষ হলে প্রতি মাসে তারা ৩০ হাজার করে ভেন্টিলেটর বানানোর কথা বলছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ৫০০ জন কর্মীকে নিয়ে মিশিগান ফ্যাক্টরিতে কাজ শুরু হচ্ছে। সব কর্মী নিজের ইচ্ছায় কাজে যোগ দিতে চাওয়ার কথা জানিয়েছেন।
আমেরিকায় হাজার হাজার মানুষ প্রতিদিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির হাসপাতালে ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে। এটি তৈরি করা যেমন সময় সাপেক্ষ, তেমনি ব্যয়ও হয় বেশ।
আমেরিকায় এখন ভেন্টিলেটর তৈরি করে ফ্লোরিডা-ভিত্তিক কোম্পানি অরিয়ন ক্রপ। এর লাইসেন্স জিই হেলথ কেয়ারের। ফোর্ড বলছে, তারা জিই হেলথ কেয়ারকে সাহায্য করতে এমন সিদ্ধান্ত নিয়েছে।
বৈশ্বিক এই মহামারীর সময় শুধু ফোর্ড নয় আরো অনেক কোম্পানি ভেন্টিলেটর বানানোর ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, তার প্রতিষ্ঠান থেকেও ভেন্টিলেটর বানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button