পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ২২- ‘নিজেকে পুনরায় আবিষ্কার করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ২২ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।

পরিস্থিতিগুলোর কথা একটু ভেবে দেখুন, আপনি চট করে বুঝতে পারবেন যে নিজের কোন দিকটা বদলানো প্রয়োজন। প্রতীকী ছবি

অনুশীলন ২২- নিজেকে পুনরায় আবিষ্কার করুন
আপনার কি কখনো মনে হয়েছে যে, এবার আপনার বদলানো জরুরি? নতুন করে জীবন শুরু করা জরুরি? এক্ষেত্রে আপনি একা নন, আমরা সবাই এমনটা অনুভব করি। পুরনো পরিস্থিতিগুলোর কথা একটু ভেবে দেখুন, আপনি চট করে বুঝতে পারবেন যে নিজের কোন দিকটা বদলানো প্রয়োজন। এটা হয়তো অনেক বড় ব্যাপার নয় কিন্তু অতি গুরুত্বপূর্ণ বটে!
নিচের এ ক্ষেত্রগুলোতে আপনি দ্বিতীয় চিন্তা করতে পারেন:
*বর্তমান চাকরি ছেড়ে দিয়ে নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারেন।
*স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন কিছু শিখতে পারেন।
*বর্তমান বন্ধুদের সঙ্গ ছেড়ে নতুন বন্ধুদল গড়ে তুলতে পারেন।
*সিঙ্গেল থেকে এবার জীবনে নতুন মোড় ঘোরাতে পারেন।
*আপনার ব্যক্তিত্ব অনুযায়ী ব্যবহার বদলাতে পারেন।
*যে স্থানে আপনি অনেক বছর ধরে বাস করছেন, সেটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে পারেন।
মাঝে মাঝে জীবনে নতুন মোড় ঘোরালে আপনার নিজেকে অপরাধী মনে হতে পারে। এমন মনে হতে পারে যে আপনি ব্যর্থ কিংবা জোর করে নিজেকে বদলাচ্ছেন। অপরাধী কিংবা লজ্জিত বোধ করার কিছু নেই। আপনি যদি নতুনভাবে নিজেকে প্রকাশ করতে চান তবে আত্ম-আবিষ্কার বেশ বড় একটি ব্যাপার। আমাদের বয়স যত বাড়ছে,আমরা তত শিখছি এবং অভিজ্ঞতা সঞ্চার করছি। তার সাথে সাথে আমাদের লক্ষ্য, পরিকল্পনা এবং চাহিদাও বদলে যাচ্ছে। পরিবর্তনকে আলিঙ্গন করে নিন এবং খেয়াল রাখুন তা যেন আপনার সফলতার পথে কাজে লাগে। বিখ্যাত গায়ক এবং লেখক অলিক আইস বলেন, ‘নতুন চাকা আবিষ্কারের চেষ্টা না করে যা আপনার জীবনে এখন দারুণ পর্যায়ে আছে সেটি নিয়েই কাজ করুন।’

নিজেকে আবিষ্কার করার ক্ষেত্রে কর্মঠ হোন
কিছু পরিবর্তন আমাদের ওপর জোরপূর্বক আরোপিত হয়। বিভিন্ন রকমের ধকলের জন্য আমরা চাকরি ও ক্যারিয়ার বদলাতে বাধ্য হই। রাগ, তর্ক ও তিক্ততা বিচ্ছেদ পর্যন্ত সম্পর্ককে টেনে নিয়ে যায়। স্বাস্থ্যের পরিবর্তনের কারণে আমাদের জীবনযাপন বদলে যায়। আপনার জীবনকে বদলাতে কোনো বড় মুহূর্তের প্রয়োজন নেই। বসুন এবং চিন্তা করুন যে আপনি কোথায় আছেন এখন। কিছু প্রশ্ন নিয়ে নিজেকে নিজেই জিজ্ঞেস করুন-
*আমি কী করা বন্ধ করবো, কী ভাবা বন্ধ করবো এবং কী হওয়া বন্ধ করবো?
*আমি কী করা শুরু করবো, কী ভাবা শুরু করবো এবং কী হওয়া শুরু করবো?
*আমি কী করতে পারতাম, ভাবতে পারতাম এবং কী কম হতে পারতাম?
*আমি কী করতে পারতাম, ভাবতে পারতাম এবং কী বেশি হতে পারতাম?
একটি নোট খাতায় আপনার উত্তরগুলো লিখুন কিংবা আঁকিবুঁকি করে রাখুন। এখন থেকে আপনি আপনাআপনিই বুঝতে পারবেন যে কী করা উচিত এবং উচিত নয়।
আত্ম-আবিষ্কার মূল্যবান এবং একাকী হতে পারে
যে সকল মানুষকে আপনি মূল্য দেন তাদের চিন্তাধারা এবং মূল্যবোধ নিয়ে ভাবুন। কিন্তু মনে রাখবেন আপনার সাথে তাদের ধারণা না-ও মিলতে পারে। আপনি অনেক বন্ধু হারিয়েও ফেলতে পারেন যখন দেখবেন তাদের সাথে আপনার চিন্তা-ভাবনা মিলছে না।
আপনার জীবনে আপনি নিজেই সময় এবং কষ্ট বিনিয়োগ করেছেন। সুতরাং এ রাস্তায় আপনারই চলতে হবে। সেটা ক্যারিয়ার হোক কিংবা সম্পর্কই হোক না কেন।
প্রিয় লাইফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button