Uncategorized
হোমনা পৌর মেয়রের ঈদ পুনর্মিলনীতে গণমাধ্যম প্রতিনিধি ও কাউন্সিলদের অংশ গ্রহণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল রোববার হোমনা পৌর সভার মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম হোমনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে ঈদ পরবর্তী পূনর্মিলন, শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিক আব্দুস সালাম ভুঁইয়া, সাংবাদিক আইয়ুব আলী সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন।




