slider

হোমনা পৌরসভার ৪৪ কোটি ২৭ লাখ টাকার বাজেট ঘোষনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনা পৌরসভার ২০২২-’২৩ অর্থ বছরে ৪৪ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৪৯২ টাকা ১১ পয়সা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৬৫৫ টাকা ও ২১ লাখ ৭২ হাজার ৮৩৭ টাকা ১১ পয়সা সমাপনী স্থিতি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং পৌরসভার ২০তম বাজেট ঘোষণা করেন। বাজেট বক্তৃতায় পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, আগামী নতুন প্রজন্মের জন্য মডেল একটি পৌর সভা গড়ে তুলতে চাই এবং হোমনা পৌরসভা হবে সকলের নিকট বাসযোগ্য প্রিয় শহর । এই শহরের উন্নয়নে আমরা দল-মত নির্বিশেষে সকলে এগিয়ে আসব এই আমার প্রত্যাশা। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. শাহাদাৎ হোসেন, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, ফাতেমা বেগম, সুকিয়া বেগম, শিল্পী বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, মো. সোবহান মিয়া, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button