slider
হোমনা ঘারমোড়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বুধবার হোমনা উপজেলার ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা। সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যস্ততার কারণে থাকতে না পারলেও অডিও কলে সার্বিক খোঁজখবর নেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।




