slider
হোমনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৮ জুলাই সোমবার হোমনা উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারকে বরণ ও বিদায়ী ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির,পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।




