হোমনার মনিপুরে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারী সোমবার হোমনার মনিপুরে এ,বি,এস হাফিজিয়া মাদরাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা (সার্জেন্ট) মরহুম সিরাজুল ইসলাম মোল্লা ও সকল ভাষা শহীদদের স্মরণে ৪র্থ বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টা থেকে রাত ব্যপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা (সার্জেন্ট) মরহুম সিরাজুল ইসলাম মোল্লার সুযোগ্য পুত্র মনিপুর এ,বি,এস মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বদিউল আলম (টিপু)। মুল আলোচক হিসেবে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ ওয়ালি উল্লাহ আশেকী ও বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মোঃ মাহতাব উদ্দিন ইব্রাহিম সহ অসংখ্য ওলামায়ে কেরাম। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার দাতা সদস্যবৃন্দ এবং মহাসম্মেলনটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আবু কাউছার পানিশ্বরী ও স্বেচ্ছাসেবক টিমলিডার ছিলেন, মোহাম্মদ মেহেদী আলম তপু ও মোঃ মাইনুদ্দিন।




