slider

হোমনার পঞ্চবটীতে ভাবগাম্ভীর্যে সোলেমান শাহ’র ৪৮তম ভক্ত মহাসমাবেশ

হানিফ খান, হোমনা থেকে : কুমিল্লার হোমনা উপজেলার পঞ্চবটী হযরত দয়াল বাবা সোলেমান শাহ্ (রঃ)এর তিনদিন ব্যাপি ৪৮ তম ভক্ত মহাসমাবেশ ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তথা ৯,১০ ও ১১ই মাঘ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চলছে।
দেশবিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত উপস্থিতি মহাসমাবেশে রূপ ধারণ করে এখানে, ফলে কুমিল্লার হোমনার পঞ্চবটী মাজার কেন্দ্রিক আশপাশের তিতাস, দাউদকান্দি, মুরাদনগর, মেঘনা, নারায়নগঞ্জের আড়াইহাজার,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। এখানে প্রার্থনা, ভক্তি মূলক গান সহ দিনরাত চলে দর্শনার্থীদের গমনাগমন। নিরাপত্তার দায়িত্বে থাকে নিজস্ব সেচ্ছাসেবী সহ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া প্রতি বৃহস্পতিবার বিকেলে থেকে সারা রাত পর্যন্ত আগত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মাজার প্রাঙ্গনে থাকে প্রার্থনায় মশগুল। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মানতের জিনিসপত্র দিয়ে মাজার কমিটির নেতৃবৃন্দ আয়োজন করে তোবারক। বিভিন্ন নিয়্যত করে কেউ মাজার প্রাঙ্গনে আবার কেউ বাড়িতে নিয়ে তোবারক খেয়ে থাকেন।
মাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী ইতিপূর্বে বেশ কয়েকটি প্রস্তুতি সভা করেছেন। বরাবরের মতো এবারও সুশৃঙ্খল ভাবে ৪৮ তম ভক্ত মহাসমাবেশ সম্পন্ন করতে তাঁরা সকলের আন্তরিক সহযোগিতার ধন্যবাদজ্ঞাপন করেছেন। এদিকে সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ এর পক্ষে
বুধবার মাজার পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল,আগত দর্শনার্থীদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং এমপি মহোদয় এর শুভেচ্ছা পৌঁছে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button