দূর্ঘটনাশিরোনাম

হেলিকপ্টার বিধ্বস্ত : ১৪ আরোহীর ১৩ জনই নিহত

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধস্ত হয়েছে দেশটির তামিলনাড়ু রাজ্যের বনে।
এতে হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে। জেনারেল রাওয়াত জীবিত আছেন বলে জানানো হলেও এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট খবর দেয়া হয়নি।
স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ কপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও সেনাবাহিনী সর্বাধিনায়কের সাথে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button