sliderস্থানিয়

হেলমেট ও লাইসেন্স বাধ্যতামূলক, না হলে তেল নয়-চাঁপাইনবাবগঞ্জে নতুন নির্দেশনা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার সকালে কানসাটের মেসার্স সুমন ফিলিং স্টেশনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমাবে। শুধু সংকটকালেই নয়, সবসময় এ নিয়ম কার্যকর থাকলে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলার সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button