হূইপ স্বপনের বিরূদ্ধে কূটক্তি করায় আওয়ামীলীগ নেতার পুশপুত্তলিকা দাহ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ অবসর, বাংলাদেশ আওয়ামীলীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হূইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতির পিতা ও পরিবারের বিরূদ্ধে গত ১০ মে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট-১ আসনের এমপি এ্যাড. সামসুল আলম দুদুর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে নানা কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তেজনা ও নানারকম প্রতিক্রিয়া ।
হূইপ স্বপনের নির্বাচর্নী এলাকা বৃহস্পতিবার, ক্ষেতলাল, আক্কেলপুরে শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জরুরি মিটিং ডেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ,অবসরকে অবাঞিÍত, তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া ও সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া, ও আক্কেলপুর সহ বিভিন্ন এলাকায় পুশপুত্তলিকা দাহ ও বহিষ্কারের দাবি জানান নেতাকর্মীরা।
উলেখ্য যে, গোলাম মাহফুজ চৌধরী অবসর হূইপ স্বপন সম্পর্কে বলেন, আপনি যখন জয়পুরহাটে এসেছিলেন তখন বিড়ি চেয়ে খেতেন, গাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিলো না, এখন আপনার গাড়ির অভাব নেই। মন্টু রাজাকারের কবর জিয়ারত ও মৃত্যু বার্ষিকী পালন করেন সহ আরো নানা রকম কুরুচিপূর্ন কথা বলেন। এ ঘটনায় জেলা জুড়ে নেতা কর্মীদের মাঝে চরম কোন্দল ও উত্তেজনা বিরাজ করছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব ও ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার। কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন দেশরূপান্তরকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে অবসর চৌধরী ব্যাপারে অভিযোগ এসেছে সামনে ১৫ মে জেলা আওয়ামীলীগের মিটিং আছে মিটিংয়ে সর্ব সম্মতিক্রমে যে সিদ্ধান্ত আসবে যে মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে।



