আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে “বিদেশি প্রতিপক্ষ” থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলি কমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে। বিবিসি।
প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা সেসব মার্কিন কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন।
ধারণা করা হচ্ছে এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে আছে। মি. ট্রাম্প নির্দিষ্টভাবে কোন কোম্পানির নাম উল্লেখ করেন নি। বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের তৈরি কোম্পানির পণ্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।
চীনের এই কোম্পানি যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি তারা অস্বীকার করে বলেছে, তাদের কাজ কোন ঝুঁকি তৈরি করছে না। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মি. ট্রাম্পের এই আদেশর লক্ষ্য হল ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে আমেরিকাকে রক্ষা করা।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় চীন বলেছে, ট্রাম্পের এমন উদ্যোগ কোন কাজে আসবে না। বরং যুক্তরাষ্ট্রই এতে বেশি ক্ষতির স্বীকার হবে। তাই যুক্তরাষ্ট্রকে এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button